সমরে খোদায়ী কৌশল

PHILOSOPHY OF ISLAM
0

 اَلَّذِیۡنَ اٰمَنُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ ۚ وَ الَّذِیۡنَ کَفَرُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ الطَّاغُوۡتِ فَقَاتِلُوۡۤا اَوۡلِیَآءَ الشَّیۡطٰنِ ۚ اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا ﴿۷۶﴾الذین امنوا یقاتلون فی سبیل الله ۚ و الذین کفروا یقاتلون فی سبیل الطاغوت فقاتلوا اولیاء الشیطن ۚ ان کید الشیطن کان ضعیفا ﴿۷۶﴾

যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা কাফির তারা শাইতানের পক্ষে যুদ্ধ করে; সুতরাং তোমরা শাইতানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর; নিশ্চয়ই শাইতানের কৌশল দুর্বল। 

সূরা নিসা - ৭৬


যুদ্ধ মানেই কৌশল । রাসূলুল্লাহ (সা.) আমাদের জন্য এর দৃষ্টান্ত রেখে গেছেন প্রতিটা গাজওয়াহ ও সারিয়াতে, যথাযোগ্য ভাবে । তিনি শিখিয়েছেন, জিহাদের জন্য সৈন্য ও সমরাস্ত্রের মতো কৌশলের গুরুত্বও অপরিসীম ।

 শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে অবতীর্ণ হওয়া দিলের অভ্যন্তরীন বিষয় , এর পাশাপাশি সামরিক কৌশল প্রয়োগ করাই রাসূলের আদর্শ । আর, একমাত্র রাসুলের আদর্শেই রয়েছে সফলতা, শান্তি ও মুক্তি । 

 

ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই,বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য ও সমরাস্ত্রের পরিমাণ ছিল নিতান্তই কম, কিন্তু কৌশলের প্রয়োগ ছিল বেশি ।


খন্দক যুদ্ধে সমরাস্ত্রের চেয়ে পরিখা খননের কৌশল বেশি প্রয়োগ করা হয়েছিলো । 


মক্কা বিজয়ের সময় রাতের বেলা দূর দূরান্ত পর্যন্ত আলোর মশাল জ্বালিয়ে সৈন্য সংখ্যা সম্পর্কে শত্রুকে ধাঁধায় ফেলে দেয়া হয়েছিলো  । 

রাসূলুল্লাহ (সা.) এমন ভিন্নমাত্রিক উপমা রেখেছেন প্রত্যেক গাজওয়াহ ও সারিয়াতে । সাম্প্রতিক কালে ছাত্রভাইদের বিজিত "ইমারাতে ইসলামীয়াহ" এর সফলতার গল্পটাও একই আঙ্গিকে । সৈন্য ও সমরাস্ত্রে আমেরিকার ধারে কাছেও ছিল না তারা । কিন্তু, দিলে শাহাদাতের তামান্না আর বাস্তবিক কৌশল অবলম্বনের মাধ্যমে আল্লাহ তায়ালা তাদের বিজয় দান করেছেন ।


তাই, আপনি বুদ্ধিবৃত্তিক আগ্রাসন প্রতিহত করতে বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুন । তা না করে ময়দানে নেমে গেলে রাসূলের প্রদর্শিত জিহাদ প্রতিষ্ঠায় আপনি ব্যর্থ হলেন ।


সুতরাং, প্রতিপক্ষের চেয়ে আপনার বুদ্ধি কম থাকলে বুদ্ধির চাষ করুন, যখন বুদ্ধির বাম্পার ফলন হবে, তখন ময়দানে অবতীর্ণ হোন । ইতিহাস বলে, আপনি বিজয়ী হবেন । 


এ জাতীর শুভ বুদ্ধির উদয় হোক ।

Post a Comment

0Comments
Post a Comment (0)